
মোঃহাসান আলী, বালিয়াডাঙ্গী প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট সিঙ্গিয়া মুন্সিপাড়া গ্রামে রহস্যময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার রাতে উপজেলা পরিষদ চত্বরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিমের ত্রাণ তহবিল থেকে ৪টি পরিবারের প্রত্যেককে নগদ ৬ হাজার টাকা চেক ও ২ বান্ডিল ঢেউটিন তুলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. যোবাযের হোসেন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সহিদুর রহমান উপস্থিত ছিলেন। উল্লেখ, গেল মাসের ২৯ তারিখে শবে বরাতের রাতে প্রথম আগুনের সুত্রপাত হয়। ওইদিন আগুন নিয়ন্ত্রণে আনলেও পরের দিন ৩০ মার্চ আগুনে ৪টি পরিবারের ঘর-বাড়ীসহ আসবাবপত্র পুড়ে গিয়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। এরপর থেকেই গ্রামের বিভিন্ন স্থানে আগুন জ্বলছে। সেই আগুন নিয়ন্ত্রণ করতে হাড়ি, পাতিলসহ নানা পাত্রে পানি মুজদের পাশাপাশি ৫টি পাম্প স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান