প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১১:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২১, ৪:৫৪ পি.এম
হাতীবান্ধায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুরের পানিতে ডুবে ইয়াসির আরাফাত (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের কালির ডাঙ্গা নামক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসির আরাফাত ওই এলাকার লিটন হোসেনের পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের পুকুরে অন্যান্য বাচ্চাদের সাথে গোসল করতে যায় আরাফাত। গোসল শেষে আরাফাতসহ সকল বাচ্চারা উঠে আসে এবং পরবর্তীতে আরাফাত আবারো সকলের অগোচরে পুকুরে গোসল করতে যায়। পরে তাকে না পেয়ে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে লাশ ভাসতে দেখেন। এবিষয়ে গড্ডিমারী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.