প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২১, ১০:২১ পি.এম
হাতীবান্ধায় ট্রলির ধাক্কায় প্রাণ গেল শিশুর

মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধায় বালু ভর্তি ট্রলির ধাক্কায় মাহিম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে করে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার দুপুরে উপজেলার মিলন বাজার-গড্ডিমারী হাটখোলা বাইপাস সড়কে এ ঘটনাটি ঘটেছে। মৃত শিশু মাহিম উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। জানা গেছে, ফাহিম ও মাহিম দুই ভাই বাইসাইকেলে করে বালু বোঝাই ট্রলির পেছনে পেছনে
যাচ্ছিল। পথিমধ্যে মিলন বাজার-গড্ডিমারী হাটখোলা বাইপাস সড়ক এলাকায় একটি উচু ব্রিজের উপর ট্রলিটি উঠতে গিয়ে ট্রলিটি পেছনে চলে আসে। এতে ট্রলির ধাক্কায় ঘটনা স্থলে মাহিম মৃত্যবরণ করেন। এ বিষয়ে গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, এ ঘটনায় ট্রলিটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.