
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর পাড় ভৈরব বাজার এলাকার রিভার ভিউ হোটেলের সামনে থেকে আজ সোমবার সকালে ১২ কেজি গাঁজাসহ দুই নারী পাচারকারী কে আটক করে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। আটককৃতরা হলো- ঝালকাঠির জেলার নলসিট থানার কাঠিপাড়া গ্রামের রাসেল মিয়ার স্ত্রী সালমা বেগম (২৮) ও জামালপুর জেলার ইসলামপুর থানার ফুলকারচর গ্রামের
মোশাররফের স্ত্রী শাহনাজ বেগম (৪৫)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব মেঘনা নদীর পাড়ের আশুগঞ্জ খেয়া ঘাটের নিকট রিভার ভিউ হোটেলের সামনে পূর্ব সূত্র মতে দুই জন মহিলাকে আটক করে তাদের সাথে থাকা ব্যাগ ও ল্যাগেজ তল্লাশী করলে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে
তাদের কে গ্রেফতার করে কমলপুর নিউটাউন সার্কেল অফিসে নিয়ে আসা হয়। এসয়ম তাদের সাথে থাকা গাঁজা জব্দ করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেল খ এর পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুইজন নারী কে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। তাদের কে মাদকদ্রব্য আইনে মামলা প্রদান করে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হবে।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী