হোম » প্রধান সংবাদ » মৎস্য চাষ ও কাঁকড়া চাষের ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে মরিয়া হয়ে উঠেছে একটি কুচক্রী মহল।   

মৎস্য চাষ ও কাঁকড়া চাষের ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে মরিয়া হয়ে উঠেছে একটি কুচক্রী মহল।   

মারুফ বিল্লাহ রুবেল, শ্যামনগর  প্রতিনিধিঃ সাতক্ষীরা শ্যামনগরে সাদা সোনা নামে পরিচিত বাগদা চিংড়ি বর্তমানে চরম ক্ষতি সাধনের দ্বারপ্রান্তে। বিশেষ করে অনাবৃষ্টি, অতিরিক্ত লবণাক্ততা, আর ভাইরাসের কারণে, বিশেষ কারণটি হচ্ছে সময় মতো পানি তুলতে পারছে না চিংড়ি চাষীরা, কারণ পঞ্চম মৎস্য ফোল্ডারএর আওতায় কারিতাসের নির্মিত সুইচগেট গুলো বর্তমানে অকেজো হয়ে পড়েছে। যার কারণে চিংড়ি চাষীরা, ও কাঁকড়া চাষীরা, বিভিন্ন কায়দায় পানি তোলার লক্ষ্যে নাইনটি স্থাপন করছে বিভিন্ন জায়গাতে শুধুমাত্র তাদের একমাত্র ফসল চিংড়ি ও কাঁকড়া উৎপাদনের লক্ষ্যে, একে মহামারী করোনাভাইরাস তার ওপরে চিংড়ীর মোড়ক সবকিছু মিলিয়ে চিংড়ি চাষীরা ও কাঁকড়া চাষীরা দিশেহারা হয়ে পড়েছে, তাদের একটাই কথা হয় আমাদের পানি উঠানোর সুইজগেট গুলো ঠিক পানি উঠানোর উপযোগী করে দিক, না হয় আমাদের চিংড়ির চাষ বন্ধ করে দিক।
এভাবে চলতে থাকলে আমাদের স্থাবর ও অস্থাবর ব্যাংক ও এনজিওর হাতে চলে যাবে, কারণ লোনা এলাকায় আমাদের নেই কোন ধান চাষ চিংড়ি চাষের উপর নির্ভর করে আজ ৪০ বছর দক্ষিণবঙ্গের মানুষেরা বেচে আছেন, বৈশ্বিক আহার কারণে নদীর নাব্যতা হারানোর ফলে বর্তমানে উপকূল অঞ্চল নদী ভাঙ্গনের কবলে পড়েছে, সেই নদী ভাঙ্গন থেকে ক্ষতিসাধন হচ্ছে এলাকার চিংড়ি চাষীরা, এবং সাধারন মানুষেরা, এখানে শুধু শুধু নাইন্টি বসানোর কথা বলে পানি উন্নয়ন বোর্ড কে চিংড়ি চাষের ও কাঁকড়া চাষের ক্ষতিগ্রস্ত করার জন্য বিভিন্নভাবে উত্তপ্ত করছে একটি মহাল, তারা শুধু নাইটি নিয়ে বললে চলবে না, চিংড়ি চাষের কতও তাদের বলতে হবে, কারণ দক্ষিণ অঞ্চল চিংড়ি চাষের ও কাঁকড়া চাষের উপর নির্ভরশীল এটাও তাদের মাথায় রাখতে হবে।
 পরিশেষ  মৎস্য মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়ের কাছে একটাই দাবি দক্ষিণবঙ্গের মানুষের টেকসই ভেড়ি বাদ দিয়ে চিংড়ি চাষ ও কাঁকড়া চাষের উপযোগী করে দক্ষিণবঙ্গের মানুষের বাচার ঠিকানা করার জন্য। দক্ষিণ অঞ্চলের মানুষের প্রাণের দাবি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে তারিখ সুযোগ্য কন্যা মানবতার জননী বাংলাদেশের স্বনামধন্য প্রধানমন্ত্রী জনো নেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছে এই দক্ষিণ জনপদের অসহায় সাধারণ মানুষেরা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!