প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১১:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২১, ৮:৪১ পি.এম
খুলনায় ঝুলন্ত লাশ উদ্ধার

খুলনা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় এক অজ্ঞাত (৩৫) ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ এপ্রিল) বেলা ১১ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। জানাগেছে, উপজেলার শিববাটি ব্রীজের অদুরে নির্মানাধিন কৃষি কলেজের সন্নিকটে বাবলা গাছে পরিচয়হীন এক ব্যক্তির গলা রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। পাইকগাছা থানার পরিদর্শক দেবাশীষ জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় এখনও পাওয়া যায়নি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.