
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে আব্দুল হান্নান (৪৫) নামের এক কাঠব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার (২৫ এপ্রিল) বেলা ১২টার দিকে বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের শিকারপুর উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হান্নান জয়পুরহাট জেলা কালাই উপজেলার কন্নিপাড়া গ্রামের বাসিন্দা।জানাগেছে, আব্দুল হান্নানসহ কয়েকজন কাঠ ব্যবসায়ী বগুড়া সদরের শিকারপুর উত্তরপাড়া গ্রামের
জিয়া প্রামাণিকের একটি কড়ই গাছ কিনে নেয়। রবিবার সকালে গাছ কেটে নেওয়ার জন্য লোকজন নিয়ে আসে। গাছ কাটার সময় একটি মোটা ডাল ভেঙে নীচে থাকা আব্দুল হান্নানের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা