
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শনিবার সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এর ব্যক্তিগত উদ্যোগে করোনা মহামারী মুকাবেলায় বিভিন্ন শ্রেণী পেশার গরীর অসহায় ও দুঃস্থদ পরিবারের মাঝে এাণ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ৷ এসময় উপস্থিত ছিলেন
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি ,সাধারণ সম্পাদক বীর মুক্তিযােদ্ধা গােলাম মােস্তফা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পাণ্ণা, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আনোয়ার হোসেন , ডাঃ কে এম এহসানুল হক, সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান , উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ ৷ বিতরণ করা সামগ্রীর মধ্যে পুষ্টিসমৃদ্ধ চাউল, ডাউল, সয়াবিন তেল, পেঁয়াজসহ কীট বক্স রয়েছে ৷

আরও পড়ুন
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার