
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ): নওগাঁর পত্নীতলা উপজেলায় স্থাপিত বিভিন্ন ইট ভাটায় বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং জ্বালানী কাঠ ব্যবহার করার অপরাধে পাঁচটি ইটভাটার মালিকের নিকট হতে মোট এক লক্ষ কুঁড়ি হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় এনবিবিএফ ইটভাটা, এসবিবিএফ ইটভাটা, এস ও এফ ইটভাটা, এমইএইচএসইটভাটা এবং এফবিএফ ইটভাটার মালিক পক্ষ নিকট হতে উল্লেখিত জরিমানা আদায় করা হয়। উপরোক্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করে ইউএনও লিটন সরকার সাংবাদিকদের জানান, এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।