
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় পানিতে ডুবে রোজামনি নামে দুই বছর বয়সী এক শিশু মারা গেছে। নিহত রোজামনি দুপচাঁচিয়া পৌরসভা এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে। শনিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ওসি হাসান আলী। ওসি হাসান আলী জানান, দুপুরের দিকে বাড়ির পাশে পুকুর ধারে খেলছিল রোজামনি। অসাবধানতাবশত খেলতে খেলতে পুকুরে পড়ে গেলে সে পানিতে ডুবে মারা যায়। তিনি আরও জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান