প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৮:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২১, ৫:০৫ পি.এম
বগুড়া আসা হলো না তিন শিক্ষকের, পথেই লাশ হলেন ২ জন !!

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাদরাসার দুই শিক্ষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন। শনিবার সকাল ৮টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের ফেরিঘাট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোর শহরের তেবাড়িয়া হালিমাতুস সাদিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা শিক্ষক খলিলুর রহমান এবং একই মাদরাসার শিক্ষক বেলাল হোসেন। আহত শিক্ষকের নাম আব্দুল হামিদ।
সিংড়া থানার এসআই কিশোর কুমার রায় জানান, মাদরাসার তিন শিক্ষক মোটরসাইকেলে নাটোর থেকে বগুড়া যাচ্ছিল। পুরাতর ফেরিঘাট সংলগ্ন সিংড়া ব্রিজের পূর্বপাশে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী খলিলুর রহমান এবং বেলাল হোসেন মারা যান। আহত হন মোটরসাইকেল চালক আব্দুল হামিদ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.