হোম » প্রধান সংবাদ » গাইবান্ধা জেলা প্রশাসন কর্তৃক করোনাকালীন অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ

গাইবান্ধা জেলা প্রশাসন কর্তৃক করোনাকালীন অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ

শাহজাহান সিরাজ : করোনা ভাইরাস (কোভিড ১৯) প্রাদুর্ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব তহবিল থেকে প্রাপ্ত অসহায় ভিক্ষুক, দিনমজুর, তৃতীয় লিঙ্গ (হিজড়া সম্প্রদায়) ও হতদরিদ্র জনগনের মাঝে মানবিক সহায়তা কর্মসূচীর অংশ হিসেবে ২৪ এপ্রিল শনিবার সকাল ১১টায় গাইবান্ধা রেল ষ্টেশন চত্বরে নগদ অর্থ বিতরণকরা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মো: আব্দুল মতিন। নগদঅর্থ সহযোগিতার প্রথম দিনে গাইবান্ধা রেল ষ্টেশনে কর্মহীন ২৬ জন কুলি শ্রমিক এবং ৩০ জন তৃতীয় লিঙ্গের (হিজড়া সম্প্রদায়) মানুষের

মাঝে প্রত্যেককে ৫শ টাকা করে বিতরণ করা হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক মো: আব্দুল মতিন বলেন, এই কর্মসূচী আমরা পর্যায়ক্রমে চালিয়েযাবো। এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার মেয়র মো: মতলুবর রহমান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাআব্দুর রাফিউল আলম, এনডিসি এস এম ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) গাইবান্ধা সদর মো: নাহিদুররহমান, গাইবান্ধা রেলওয়ে ষ্টেশন মাষ্টার আবুল কাশেম সরকার প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!