প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২১, ১২:৫০ পি.এম
জীবননগর থানা পুলিশের হাতে ভারতীয় মালামালসহ এক আসামি আটক

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের অভিযানে ভারতীয় বিভিন্ন প্রকার মালামালসহ শিহাব (৩২) নামের এক আসামি আটক হয়েছে। শুক্রবার (২৩শে এপ্রিল) রাত সাড়ে ১০টার সময় তাকে আটক করা হয়। আটককৃত আসামি জীবননগর পৌরশহরের মহানগর উত্তরপাড়ার মোঃ সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, জীবননগর থানার ওসি মোঃ সাইফুল ইসলামের নির্দেশে এসআই মোঃ মেফাউল হাসান সঙ্গীয় অফিসার ফোর্সসহ শুক্রবার রাতে জীবননগর পৌরশহরের নারায়ণপুর এলাকায় অভিযান
পরিচালনা করে। অভিযানকালে ভারতীয় ২৭টি থ্রি-পিচ, ২৫০ প্যাকেট বিড়ালের ট্যাবলেট, ১২০ পিস চুলকানির মলম, ৩৫ বোতল কুকুরের শ্যাম্পু, ১৫০ পিস কুকুরের পাউডারসহ এক আসামিকে আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে শুল্ক ফাঁকির অপরাধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। জীবননগর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.