
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরের ট্রাকের চাপায় মিজানুর রহমান (৩৫) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। নিহত মিজানুর রহমান শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকার আবু তালেবের ছেলে। ২৩-শে এপ্রিল (শুক্রবার) বিকাল সাড়ে ৫টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার দশমাইল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। জানাগেছে, ৪জন যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিক্সা
শেরপুর যাচ্ছিল। দশমাইল এলাকায় ঢাকাগাসী একটি ট্রাক পিছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী মিজানুর রহমান মারা যান এবং অপর তিনজন আহত হন শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন বলেন খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয় এবং নিহতের মরদেহ পু্লিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী