
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগায় পত্নীতলায় এই করোনা মহামারী কালে চারটি উপজেলার প্রাণকেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এবং উন্নয়ন অগ্রাধিকারের ভিত্তিতে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপন প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। তাই সার্বিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ও সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপনের জন্য নাগরিক দাবি নিয়ে পত্নীতলার সাধারণ মানুষের অরাজনৈতিক সংগঠন “অদম্য নজিপুর” সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তা দ্রু ত বাস্তবায়নের দাবি জানায়।