প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২১, ৩:৫৩ পি.এম
হাতীবান্ধা রক্তদান সংস্থা HBDO এর পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি জুলফিকার সাধারণ সম্পাদক সিফাত

মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সেচ্ছাসেবী সামাজিক ও বিনামূল্যে রক্তদান সংগঠন হাতীবান্ধা রক্তদান সংস্থা-HBDO এর কার্যনির্বাহী পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ সময় জুলফিকার বাদশা রতনকে সভাপতি ও মেহেদী হাসান সিফাতকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যর একটি কার্যনির্বাহী পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। গত বুধবার (২১ এপ্রিল) রাতে হাতীবান্ধা রক্তদান সংস্থা- HBDO এর উপদেষ্টা হাতীবান্ধা এস এস সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মঞ্জুর হোসেন ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার বেলাল হোসেন বাদল এ কমিটি ঘোষণা করেন। এ সময় সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.