প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১১:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২১, ১২:৫৫ এ.এম
ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও মাস্ক বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে রোজাদার ব্যক্তি ও শিশুদের মাঝে ইফতার ও মাস্ক বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা আক্চা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নিমবাড়ি বাজারে শতাধিক রোজাদার ও শিশুদের মাঝে ইফতার ও মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুলহুদা শাহ মো: এ্যাপোলো, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম,
জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মাসুম বিল্লাহ্, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আব্দুল ওয়াফু তপু, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শামিম হোসেন, সাধাধারণ সম্পাদক কানুপদ দাস সহ জেলা, থানা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ । ইউনিয়ন স্বে চ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কানু পদ দাস বলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুলহুদা শাহ্ মো: এ্যাপোলো ভাই একজন পরোপকারী মানুষ। আমি সব সময় দেখি তিনি সকল পরিস্থিতিতে মানুষের পাশে দাড়ান। তার কাজের প্রতি অনুপ্রাণিত হয়ে আমাদের
ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের এ ক্ষুদ্র আয়োজন। এখানে মানুষগুলোর হাসিমুখ প্রমান করে মানবতার জয় চিরস্থায়ী।
জেলা স্বে চ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা শাহ্ মো: এ্যাপোলো বলেন, স্বেচ্ছাসেবকলীগ মনে প্রাণে বিশ্বাস করে মানব সেবায় নিয়োজিত থেকেই মানুষের কাছাকাছি থাকা যায়। দেশের ক্রান্তিলগ্নে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা ইউনিয়ন পর্যায়ে আনাচে কানাচে মানুষের পাশে দাড়াচ্ছে। এরই ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাক স্বেচ্ছাসেবকলীগ। এর জন্য জেলার সকল স্থরের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.