প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৩:১১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২১, ১২:৫২ এ.এম
চাটখিলে ডিজিটাল নিরাপত্তা মামলা যুবদল নেতা মিন্টুকে গ্রেফতার।

মনার হোসেন (চাটখিল প্রতিনিধি): নোয়াখালীর চাটখিলে ডিজিটাল নিরাপত্তা আইনে যুবদল নেতা আবদুল করিম পাটোয়ারী মিন্টু (৩৫) কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ২২এপ্রিল দুপুর ২টার সময় তার বাড়ি রামনারায়নপুর থেকে তাকে আটক করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে নিয়ে বিষোদগার মূলক ফেসবুক পোস্ট দেয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা হয়েছে। মিন্টু রানারায়নপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক এবং একই ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.