প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৩:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২১, ৯:৩৩ পি.এম
চাটখিলে ইয়াবা সহ মাদক মামলার আসামী কালা বাজার আটক।

মনির হোসেন (চাটখিল প্রতিনিধি): নোয়াখালীর চাটখিলে পুলিশ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা সহ তিন মাদক মামলার আসামী, মাদক ব্যবসায়ী কে আটক করেছে। গতকাল বুধবার রাতে চাটখিল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা সহ তাকে আটক করে।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ারুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন বাবর ওরফে কালা বাবর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে এর আগেও চাটখিল থানায় তিনটি মামলা রয়েছে এবং আমরা একাধিকবার তাকে মাদক সহ আটক করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি।
গ্রেফতারকৃত, বাবর ওরফে কালা বাজার (৩০) চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের মৃত সোলায়মানের ছেলে। আজ ২২ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে আটককৃত আসামি গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.