
মোঃ রফিকুল ইসলাম মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা প্রশাসন কর্তৃক বাজার নিয়ন্ত্রণ অভিযান, ৫টি মামলায় ২ হাজার ৫ শত ৬০ টাকা জরিমানা। নওগাঁর মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন উপজেলার নওহাটামোড় (চৌমাশিয়া) বাজার ও হাট চকগৌরী বাজারে পবিত্র রমজান উপলক্ষে বাজারমূল্য তদারকি অভিযান পরিচালনা করেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে তিনি কাঁচা
বাজার, মাছ বাজার, বিভিন্ন সহ দোকানে ঢুকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। রমজানে ও কঠোর বিধিনিষেধ (লকডাউন) পালনের সময় পণ্যের মূল্য যাতে বৃদ্ধিকরা না হয় সে ব্যাপারে এ সময় তিনি ব্যবসায়ীদের সতর্ক করেন। তিনি পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলাসহ করোনাকালীন সময়ে বিভিন্ন বিষয়ে জন-সচেতনতামূলক প্রচারণায় অংশ নেন। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারী
নির্দেশনা মোতাবেক কঠোর বিধিনিষেধ অম্যান্যকারীদের বিরুদ্ধে দন্ডবিধির ২৬৯ ধারায় ৫টি মামলায় ২ হাজার ৫’শ ৬০ টাকা জরিমানা আদায় করেন। অভিযানে আরো উপস্থিত ছিলেন, বাজার মনিটরিং টিমের দায়িত্বপ্রাপ্ত অফিসার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, উপজেলা যুব উন্নয়ন অফিসার, সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য), নওহাটা ফাড়ি ইনচার্জসহ সাংবাদিকবৃন্দ। অভিযান বিষয়ে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান বলেন,জন স্বার্থেই করোনা মোকাবিলায় উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করছে।