প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৩:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২১, ৭:৫২ পি.এম
পাটগ্রামে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু

মিজানুর রহমানঃ লালমনিরহাটের পাটগ্রামে নসিমন উল্টে সফিয়ার রহমান ( ৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২এপ্রিল) সকালে পাটগ্রাম উপজেলার আলাউদ্দীন নগর শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সফিয়ার রহমান পাটগ্রামের বাউরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জমগ্রাম চাউলাতি পাড়ার মৃত মোহর উদ্দিন মিয়ার ছেলে। পেশায় তিনি একজন কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। জানা যায়, বৃহস্পতিবার কাঁচামাল কেনার
জন্য পাটগ্রাম পৌর বাজারে যাচ্ছিলেন সফিয়ার। আলাউদ্দীন নগর শিমুলতলা এলাকায় লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে তার নসিমন উল্টে যায়। এতে গুরতর আহত হয় সফিয়ার। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে, কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। অতপর, রংপুর
মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে সফিয়ার রহমানের মৃত্যু হয়। বাউরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দুলাল বসুনিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সফিয়ার রহমানের লাশ তার নিজ বাড়িতে আনা হয়েছে। তার পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.