প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ১১:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২১, ৭:১১ পি.এম
পীরগঞ্জে সরকারী ভাবে গমক্রয়ের উদ্বোধন

আবু তারেক বাঁধন, পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ে পীরগঞ্জে সরকারী ভাবে গমক্রয়ের উদ্বোধন করা হয়েছে। ২২ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ উপজেলা খাদ্য গুদাম কার্যালয়ে এ গমক্রয়ের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, পৌর মেয়র ইকারামুল হক, উপজেলা খাদ্য কর্মকর্তা জিয়াউল হক শাহ, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ। খাদ্য গুদাম কর্মকর্তা আসাদুজ্জামান জানান, গম ক্রয়কমিটির সিন্ধান্তক্রমে ২৮ টকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩ হাজার ৫ শত ৭৬ মে. টন গমক্রয় করা হবে। আগামী ৩০ শে জুন পর্যন্ত গমক্রয় করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.