
সজীব আহমেদ রিমন, কুবি প্রতিনিধি: আহবায়ক কমিটি গঠনের ১০ মাস পেরিয়ে গেলেও বাস্তবায়ন হয়নি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহযোগিতা ফান্ড গঠনের কার্যক্রম। যদিও বিশ্ববিদ্যালয়টিতে প্রতিবছর শিক্ষার্থী ভর্তির সময় বিভিন্ন খাতে ১২ হাজার ৭৬০ টাকা নেওয়া হয়। যার মধ্যে ছাত্র-ছাত্রী কল্যাণ ফি/ কল্যাণ তহবিল/ সাহায্য তহবিল নামেও একটি
খাত থাকে৷
গত বছরের ২৩ জুন বিশ্ববিদ্যালয় উপাচার্যের নির্দেশে ও রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে জানা যায়,
করোনাকালীন ও করোনা পরবর্তী সময়ে শিক্ষার্থীদের কেন্দ্রীয়ভাবে সহযোগিতা ফান্ড গঠনের জন্য ১০ সদস্য
বিশিষ্ট একটি আহ্ধসঢ়;বায়ক কমিটি গঠন করা হয়।
এই কমিটির আহ্ধসঢ়;বায়ক ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ও ছাত্র পরামর্শক ও নির্দেশনা শাখার পরিচালক ড. জি.এম.
মনিরুজ্জামান সদস্য সচিব ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক মো: নাছির উদ্দিন।
এতদিনেও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সহযোগিতা ফান্ড না হওয়ায় হতাশা প্রকাশ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইয়াসির আরাফাত বলেন, আমাদের বিভাগের তানিন মেহেদী
নামে এক শিক্ষার্থী দীর্ঘদিন ধরেই অসুস্থ। তার চিকিৎসার জন্য করোনাকালে বড় ধরনের অর্থের প্রয়োজন
পড়েছিল৷ আর বিশ্ববিদ্যালয়ও বন্ধ থাকায় আমাদের পক্ষেও বাইরে গিয়ে টাকা উঠানো সম্ভব হয়নি।
ছাত্র সহযোগিতা ফান্ডের প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের বিভাগীয়
প্রধান সহযোগী অধ্যাপক ড. বনানী বিশ্বাসের বক্তব্যেও।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয়ভাবে সহযোগিতা ফান্ড করলে তো ভালো হয়। এটা অন্তত মানবিক
একটি দিক। আমিও অনেক সময় বিভাগের শিক্ষার্থীদের নিয়ে সমস্যায় পড়েছি। একটা নীতিমালার মাধ্যমে এটা
চালু করা গেলে অনেক শিক্ষার্থী এতে উপকৃত হবে।
এদিকে ছাত্র সহযোগিতা ফান্ড গঠন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কমিটির আহ্ধসঢ়;বায়ক ড. জি.এম.
মনিরুজ্জামান বলেন, আমাদের আহবায়ক কমিটি থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছিল।
সেই চিঠিতে এ যাবত কালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ ফান্ডে কী পরিমাণ টাকা জমা হয়েছে এবং এখন কী পরিমাণ
টাকা আছে সেটা জানতে চাওয়ার পাশাপাশি ছাত্র কল্যাণ ফান্ডের জন্য একটি আলাদা একাউন্ট খোলার বিষয়ে বলা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, সহযোগিতা ফান্ড
গঠনের জন্য আহবায়ক কমিটি করা হয়েছিলো। কিন্তু পরবর্তী সময়ে শ্রেণী কার্যক্রম চালু হওয়ার পরিস্থিতি তৈরি
হওয়ায় এটা নিয়ে আর ভাবা হয়নি।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান