
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা বটতলার মোড়ে মোটরসাইকেল ও বাইসাইকেল সংঘর্ষে নিহত এক জন ও আহত একজন। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুর ১২:১০ মিনিটের সময় দামুড়হুদা থানাধীন চিৎলা গ্রামে বটতলা মোড়ে মোঃ টোটন মিয়ার ছেলে মোঃ শুভ (১৭) ও মোঃ সুমন (১৫) মোটরসাইকেলযোগে মাঠে জনের খাবার দিয়ে বাড়ি আসার পথিমধ্যে বাইসাইকেলের সাথে ধাক্কা লাগে। ধাক্কা লাগার সাথে সাথে মোটরসাইকেল আরোহী শুভ রাস্তায় পড়ে যায় এবং মাথায় মারাক্তকভাবে আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এবং ছোট ভাই সুমন সুস্থ আছে। সুমন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শীৎলা হাসপাতালে ভর্তি আছে। শুভ লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিৎলা হাসপাতাল আছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান