প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২১, ৪:৪৭ পি.এম
আলফাডাঙ্গায় আ.লীগ নেতার পরিবারের ওপর হামলায় নিন্দা ও প্রতিবাদ

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফি ও তার পরিবারের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা এবং হামলাকারীদের বিচার দাবি করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গত বুধবার (২১ এপ্রিল) বিকালে ২নং গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে নেতা-কর্মীরা এক প্রতিবাদ সভায় এই নিন্দা ও বিচার দাবি করা হয়।
গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য দেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুজা মিয়া, খান আমিরুল ইসলাম, আব্বাস উদ্দীন, দপ্তর সম্পাদক আনিচুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক, সিনিয়র সদস্য বাকিয়ার রহমান বাকা, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা
মহিউদ্দিন শেখ, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খান কামরুল ইসলাম ফজর, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খান নবাব আলী, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম কবীর শেখ, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীন আলী, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম লাবু, গোপালপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান উজ্জ্বল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, 'আওয়ামী লীগ পরিবারের সদস্যদের ওপর হামলা মানে গোটা আওয়ামী লীগকে ব্যথিত করা।আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেইসাথে অবিলম্বে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।' প্রসঙ্গত, গত সোমবার (১৯ এপ্রিল) উপজেলার গোপালপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে গোপালপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য সাইফুল ইসলাম বাবরের নেতৃত্বে ৩০-৩৫ জন দেশীয় অস্ত্র নিয়ে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফির
বসতবাড়িতে প্রবেশ করে শফিসহ তার ভাই রবিউল ইসলাম, চাচাতো ভাইয়ের ছেলে সুমন ও ভাইয়ের স্ত্রী রুমা বেগমকে মারপিট করে রক্তাক্ত জখম করে এবং অভিযুক্তরা তাদের বসতঘরে প্রবেশ করে বিভিন্ন মালামাল ভাঙচুর ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। বর্তমানে তারা হাসপাতালে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.