প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২১, ৯:১৯ পি.এম
জামালপুর পৌরসভায় সিসিটিভি ক্যামেরা উদ্বোধন করলেন মেয়র ছানোয়ার হোসেন

রবিউল হাসান লায়ন,জামালপুর: অপরাধী শনাক্তকরণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে জামালপুর পৌরসভায় গুরুত্বপূর্ণ ৩০টি স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই ব্যতিক্রমী সেবা কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেন জামালপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ছানোয়ার হোসেন ছানু।
বুধবার দুপুরে জামালপুর পৌরসভায় প্রযুক্তি নির্ভর এ সিসিটিভি ক্যামেরা সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় নবনির্বাচিত মেয়র ছানোয়ার হোসেন ছানু বলেন, সিসিটিভি ক্যামেরা পর্যায়ক্রমে জামালপুর শহরজুড়েই স্থাপন করা হবে। অপরাধ নিয়ন্ত্রণ, চুরি, ছিনতাই, ডাকাতিসহ সংঘটিত বিভিন্ন অপরাধে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করা যাবে এ প্রযুক্তির মাধ্যমে। তিনি আরও বলেন, জামালপুর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে আরও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.