প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৪:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২১, ৩:০৭ পি.এম
হাতীবান্ধায় অসহায় পরিবারের মাঝে CWT-UK এর রমজানের খাদ্য সামগ্রী বিতরণ

মিজানুর রহমানঃ চিটাগং ওয়েলফেয়ার ট্রাস্ট - লন্ডন CWT-UK এর উদ্যোগে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অসহায় পরিবারের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় ২০০ টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী দেওয়া হয়। গত সোমবার (২০ এপ্রিল) বিকেলে হাতীবান্ধা শাহ গরীবুল্লাহ বালিকা বিদ্যালয় মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিয়ার রহমান, চিটাগং ওয়েলফেয়ার ট্রাস্ট - লন্ডন এর বাংলাদেশ সমন্বয়কারী হোসেন মোহাম্মদ সরওয়ার্দী সংগঠনের সকল সদস্যরাসহ মান্যগন্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.