প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১২:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২১, ৩:০৩ পি.এম
কুড়ুলগাছি বাজারে অগ্নিকান্ডে ৫ টি দোকান পুড়ে ছাই : দামুড়হুদা উপজেলা প্রশাসন কতৃক ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান।

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি বাজারে অগ্নিকান্ডে ৫ টি দোকান পুড়ে ছাই হয়েছে গেছে। এই ঘটনায় দামুড়হুদা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান সরেজমিনে পরিদর্শন করেন এবং ৫ টি দোকান মালিকের নিকট মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা হিসেবে তুলে দেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বলেন ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে স্বপ্নের জাল বুনি......অগ্নিকান্ডে ৫ টি দোকান পুড়ে ছাই।
রাত ৩.৩০ ঘটিকায় কুড়ুলগাছি ইউনিয়নের গ্রাম পুলিশ মুস্তাকিন ফোন দিয়ে জানায় অগ্নিকান্ডে ৫ টি দোকান ভস্মীভূত হয়ে গেছে। ৫ টি দোকান শুধু ইট-কাঠ -পাথরের সন্নিবেশ নয়। এই দোকানগুলি ছিল একেকটি পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বণ। স্ত্রী-সন্তাদের আশা-আকাঙ্খার প্রতীক। যেসময়ে সারাদিনের শ্রান্তির পর পরম নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন ৫ দোকানী ঠিক সেইসময় পুড়ে ছাই হয়ে যায় ৫ টি দোকান....৫টি পরিবারের স্বপ্ন।
বুধবার সকাল সাড়ে ৯ টার সময় সরেজমিনে যেয়ে দেখি ৪ দোকান মালিকের হতবিহ্বল দৃষ্টি। আরেকজন কষ্ট সামলে উঠতে পারেনি। অসুস্হ হয়ে পড়েছেন। তাকে স্যালাইন দেওয়া হচ্ছে। তাদের ক্ষতির কোন সান্ত্বনা হয় না, হয় না কোন ক্ষতিপূরণ। তবুও সবাই মিলে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তাৎক্ষণিক ৫ জন দোকান মালিককে মোট পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়। এসময় উপস্হিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ এনামুল করীম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, এছাড়া, তাদেরকে আবেদন করতে বলা হয়েছে, খুব শীঘ্রই তাদের দোকান ঘরের জন্য টিন প্রদান করা হবে। আজ সংশ্লিষ্ট চেয়ারম্যান সাহেব তাদের বাড়ীতে শুকনা খাবার পৌঁছে দিবেন।
আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেখানে যে দোকানগুলি ছিল তা আজ নিশ্চিহ্ন। তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন আজ ভস্মীভূত, সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবু ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েও আমরা স্বপ্ন দেখি সুন্দর ভবিষ্যতের। দোয়া করি পরিবারের কর্ণধার হিসেবে আপনারা সকল পিছুটান ভুলে দৃঢ় প্রত্যয়ে সামনে এগিয়ে যাবেন। জনপ্রতিনিধি এবং সরকারী কমর্মকর্তাগণ আপনাদের পাশে আছে সবসময়। মহান আল্লাহ আমাদের সহায় হোন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.