
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার লকডাউন কার্যকর করতে ৬ষ্ঠ দিনেও সোচ্চার ছিল ভ্রাম্যমাণ আদালত। এদিন সরকারি নির্দেশনা অমান্য এবং লকডাউনের শর্ত ভঙ্গের অপরাধে জেলাজুড়ে ৫৯টি মামলায় ১ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহর এবং বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এতে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযানে নেতৃত্ব দেন। অভিযান চলাকালে আইন-
শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। বগুড়া জেলা প্রশাসনের (জে এম শাখা এবং তথ্য ও অভিযোগ শাখা) সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছিম রেজা জানান, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের অভিযানে ৯ মামলায় ৪৩ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অন্যান্য উপজেলার মধ্যে- সদরে ৩ মামলায় ৯০০ টাকা, আদমদীঘিতে ৪ মামলায় ৬০ হাজার টাকা, ধুুনটে ১৫ মামলায় ৪
হাজার ২০০ টাকাা, দুপচাঁচিয়ায় ৩ মামলায় ৫০০ টাকা, গাবতলীতে ২ মামলায় ৭০০ টাকা, নন্দীগ্রামে ৫ মামলায় ৯০০ টাকা, শাজাহানপুরে ২ মামলায় ২৩ হাজার টাকা, সারিয়াকান্দিতে ৪ মামলায় ৭০০ টাকা, শেরপুরে ৮ মামলায় ৩ হাজার ৬০০টাকা, শিবগঞ্জে ২ মামলায় ৬০০ টাকা এবং সোনাতলায় ২ মামলায় ৪০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান