প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১০:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২১, ৪:৪০ পি.এম
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে সেহরী বিতরণ।

কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সুযোগ্য সভাপতি আতিকুর রহমান অনিক এর দিক-নির্দেশনায় অসহায় দরিদ্র পরিবার ও ছিন্নমূল খেঁটে খাওয়া দিনমজুর মানুষের মাঝে সেহরী বিতরণ করা হয়েছে। (২০শে, এপ্রিল) মঙ্গলবার ছাত্রলীগ কর্মী 'কৌশিক শর্মা' কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকায় অসহায় দরিদ্র পরিবার ও ছিন্নমূল খেঁটে খাওয়া দিনমজুর মানুষের মাঝে সেহরী বিতরণ করেন। কৌশিক বলেন, সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসের জন্য লকডাউন এ সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়েছে তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা
আমাদের এই দায়িত্ব বোধ থেকে সাধারণ মানুষের জন্যে কিছু করতে চেষ্টা করছি। এবং এটা আমরা জনকল্যাণে অব্যাহত রাখবো। তিনি আরো বলেন, সাধারণ মানুষ অনেক কষ্টে দিন অতিবাহিত করছে। তাই আমরা সাধারন খেটে-খাওয়া মানুষের পাশে রমজান মাসে রোজা রাখার জন্য সেহেরী হাতে পাশে দাঁড়িয়েছি। যাতে তারা একটু পেট ভরে খেয়ে সিয়াম সাধনা করতে পারে। কুষ্টিয়া জেলা ছাত্রলীগ সব সময় মানব সেবায় নিয়োজিত। এসময় কুষ্টিয়া
জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমন, খান,ইমরান চৌধুরী,সম্রাট,মোঃ ওমর ফারুক এখলাছ,মোঃরিফাতুজ্জামান রিফাত,এম.এস.এইচ রাজ,রক্তিম,অনয় সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.