
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে চলছিলো অষ্টমী মেলা, প্রতি বছরের নেয় এবারও চলছিল যাকজমক ভাবে মেলার সকল দোকান পাঠ। মহামারি (কোভিট ১৯) করোনা ভাইরাসের কারণে গত বছর ১৮ ই মার্চ থেকে সরকারি আদেশ অনুযায়ী চলছিলো লকডাউন, এবছর ও মহামারি করোনা ভাইরাসের ২য় ঢেউয়ে গত
০৭ ই এপ্রিল থেকে চলছিলো লকডাউন, সরকারের আদেশ ছিল জরুরী সেবা ছাড়া সবকিছু থাকবে বন্ধ। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এবার ও আয়োজন করা হয় অষ্টমীর মেলা। সরেজমিনে গিয়ে দেখা যায়, রায়গঞ্জ থানার এস,আই খোরশেদ আলমের নেতৃত্বে একটি টিম ভুইয়াগাঁতীর অষ্টমী মেলাতে গিয়ে মেলার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।