
জেএম.মমিন, ভোলা দক্ষিন প্রতিনিধিঃ দ্বীপজেলার ভোলার বোরহানউদ্দিনে এবার মুগ ডালের বাম্পার ফলন হয়েছে। ভালো বীজ নির্বাচন,সময় মতো প্রয়োজনীয় বীজ-সার সরবরাহ, ও পোকার আক্রমন কম থাকায় ফলন ভালো হয়েছে এমন দাবী কৃষি বিভাগের । আবহাওয়া ভালো থাকায় কৃষক-কৃষাণি সহ পরিবারের সদস্যরা এখন মুগ ডাল তোলায় ব্যস্ত সময় পার করছেন। ।
বোরহানউদ্দিন উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছরে উপজেলায় মুগডাল চাষের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৪ শত হেক্টর। অর্জন হয়েছে ২ হাজার ৫শত ১০ হেক্টর। হেক্টর প্রতি উৎপাদ ১.৬-২ মেট্রিকটন পয›র্Í।
উপজেলার দেউলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের চাষি মোহাম্মাদ আলী জানান, ”দেড় একর জমিতে মুগ ডাল চাষ করেছি ৷ গত কয়েক বছরের চেয়ে এ বছর ফলন অনেক ভালো হয়েছে ৷ তাই দাম কেমন পাই, চিন্তায় আছি”৷
একই এলাকার চাষি, মাসুদ, আবদুল মান্নান এবং শাহাব উদ্দিন জানান, আবহাওয়া অনুকুলে থাকায় ফলন ভালো হওয়ায় আমরা খুশি ৷ তবে অন্যান্য বছরের চেয়ে এবার পোকামাকড়ের আক্রমন একটু বেশি ৷ তাই কীটনাশক ও বেশি ব্যবহার করতে হয়েছে । সাচড়া ইউনিয়নের ২, ৫ ও ৬ নং ওয়ার্ডের চাষি, অহিদুল, বারেক সাজি, আওলাদ, সাফিজল, আবুল কালাম, আঃ মজিদ কুতুবা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের অহিদ সর্দার, দুলাল, আমির হোসেন,বড়
মানিকা ইউনিয়নের নাছির,জাহ্ধাসঢ়;ঙ্গীর,পক্ষিয়া ইউনিয়নের আকরব সহ অনেকে জানান, বৃষ্টি না হওয়ার কারণে এবার আমরা ভালোভাবে মুগ তোলায় ব্যস্ত সময় পার করছি ৷ গাছ ও অনেক ভালো রয়েছে ৷ তারা আরো জানান, জমিতে চাষ, সার, বীজ ও কীটনাশসহ প্রতি একরে তাদের উৎপাদন খরচ হয়েছে ৫ – ৬ হাজার টাকা ৷ প্রতি একরে ৫
থেকে ৭ মন করে মুগ পাওয়া যাচ্ছে ৷ সব কিছু ঠিক থাকলে প্রতি মন ডাল ২২০০-২৩৫০ টাকা দরে পাইকারী বিক্রি করতে পারবে ৷ ক্রেতা থাকলেঅনেকেই দ্বিগুন লাভের মুখ দেখবেন ৷ পাইকারি ক্রেতা জহিরুল ইসলাম বলেন, আমরা সরাসরি কৃষকদের থেকে মুগ ডাল ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে পাঠাই ৷ লকডাউনের কারনে পরিবহন
সংকট থাকায় আমাদের অনেক সমস্যার সম্মুখিন হতে হচ্ছে ৷ লকডাউন না থাকলে চাষিরা দাম আরো ভালো পেত বলেও জানান তিনি ৷ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: ওমর ফারুক বলেন,মুগের ফলন ভালো।তবে ভবিষ্যতে মানসন্মত বীজ সংরক্ষন করে বীজের ঘাটতি দূরকরণ এবং উচ্চ ফলনশীল বীজ সরবরাহ করে কৃষকদের সহায়তা করা হবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান