
ময়মনসিংহ,ভালুকা,প্রতিনিধিঃ-মহামারী করোনা পরিস্থিতিতে,সরকারের নির্দেশনা অনুযায়ী, গরীব অসহায়,সাধারন পরিবারের মাঝে, করোনার প্রথম ধাপ থেকে বিভিন্ন প্রকার ত্রাণ সামগ্রী বিতরণের ধারাবাহিকতায় করোনার দ্বিতীয় ধাপের লকডাউন পরিস্থিতি বিবেচনা করে ২নং মেদুয়ারী ইউনিয়নের সকলের পাশে দাঁড়িয়েছেন চেয়ারম্যান পদে নৌকা মনোনয়ন পদপ্রার্থী সমাজ সেবক শহীদ শামছুদ্দিন বহুমুখি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের
সভাপতি, লোহাবই এ এইচ সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আকতার হোসেন সরকার। ১৯শে এপ্রিল সোমবার দুপুরে সোয়াইলে ৩০০ শতাদিক মানুষের মাঝে কাঁচা ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান,আলহাজ্ব আবুল কালাম আজাদ।অন্যদের মধ্যে হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান (নয়ন),বিশিষ্ট ব্যবসায়ী রমজান আলী,সোহেল মন্ডল,
আশরাফুল আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত।ইফতার সামগ্রীর মধ্যে ছিল পিয়াজ,আলু, ছোলা ইত্যাদি।পর্যায়ক্রমে ২নং মেদুয়ারী ইউনিয়নের সকল ওয়ার্ডেই ১০০০০ হাজার কাঁচা ইফতার সামগ্রী বিতরণ করা হবে।এসময় আকতার হোসেন জানান,করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রভাবে কর্মহীন,হতদরিদ্র পরিবারের মাঝে ত্রান ও সচেতনতা বাড়াতে আমার এই ক্ষুদ্র প্রয়াস এর ধারা অব্যাহত রাখতে আমি সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাব।