
শেখ মাজহারুল ইসলাম সোহান: টাঙ্গাইলের মধুপুরে হঠাৎ করেই দমকা ঝড়ো হাওয়ায়ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার(১৯এপ্রিল) ভোর রাতে এ ঝড় হয়। এতে গাছপালা ও বসতি ঘর ভেঙে পড়াসহ উড়ে গেছে টিনের চালা।
এছাড়া কলা গাছ, কাঠাল গাছ, আমের মুকুল, লিচু ও উড়তি জমির বোরো ধানের গাছসহ বিভিন্ন জমির ফসল
ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও গাছ উপড়ে পড়ে গেছে। সেই সঙ্গে কোন কোন এলাকাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের খবরও পাওয়া গেছে। বাতাসের পর পরেই বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
বৈশাখের শুরুতেই হঠাৎ করে ধমকা হাওয়া আর কালবৈশাখীর থাবায় আতঙ্কিত হয়ে পড়েছে মানুষ। হঠাৎ বয়ে যাওয়া এমন ঝড় হাওয়াকে প্রকৃতির অশনি সংকেত বা বড় ধরনের কালবৈশাখী ঝড়ের আশংকা করছে অনেকেই। এ ব্যাপারে মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু জানান, উপজেলার ভবানীটেকী, কুন্দার পাড়, মসজিদচালা, ব্রাহ্মনবাড়ী, কুঁঠাল পাড়া, বিষ্ণাইপালসহ আশে পাশের এলাকায় কালবৈশাখী ঝড় আঘাত হানে।
মাত্র ৪-৫ মিনিট ঝড় হলেও ক্ষয়ক্ষতির পরিমানঅনেক। ঝড়ে ঘরবাড়ি, গাছপালা, বৈদ্যুতিক লাইন, মৌসুমি ফলসহ ফসলের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। এ সব এলাকার অনেক কাচা-পাকা টিনের ঘরবাড়ি ভেঙে পড়াসহ টিনের চালা উড়ে গেছে। ভেঙে ও উপড়ে পড়েছে বসতবাড়ি ছাড়াও বিভিন্ন সড়কের দুই পাশের ছোট বড় বেশকিছু গাছপালা।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান