
ইকবাল হোসেন জীবন, মিরসরাই: মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী মেয়েদের ইসলামী শিক্ষা অর্জনের প্রতিষ্ঠান মান্দারবাড়িয়া শাহ্ ওলিয়া বালিকা দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি হলেন সমাজসেবক ও মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামসুল আলম দিদার।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শিক্ষক, অবিভাবক, পুরাতন পরিচালনা কমিটি, আলেম-ওলামা ও সংশ্লিষ্টদের সর্বসম্মতিতে নাম পাঠানোর পর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা, ১৮ এপ্রিল তাকে সভাপতি করে মাদ্রাসা পরিচালনা পর্ষদের এডহক কমিটির অনুমোদন দিয়ে এক প্রজ্ঞাপণ জারি করেছে।
কমিটির অন্যান্যরা হলেন, সদস্য সচিব মাদ্রাসার সুপার, সাধারণ শিক্ষক সদস্য মো. রেজাউল করিম ও অভিভাবক সদস্য মো. রবিউল হোসেন। সংশ্লিষ্টরা জানান, এই ধরনের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিত্ব করার শামসুল আলম দিদারের মত যোগ্য ও সর্বজনগ্রহণযোগ্য। বিষয়টি সর্বজন মহলে প্রশংসিত হয়েছে এবং আমার খুব খুশি।
উল্লেখ্য, মাদ্রাসাটি ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়। এলাকার মেয়েদের ইসলামী শিক্ষা অর্জনের প্রয়োজনে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় অত্র এলাকার বিশিষ্ট আলেম জনাব মাওলানা আমির হোসেন সিদ্দিকীর অক্লান্ত পরিশ্রমে এবং বাংলাদেশ তথা উপমহাদেশের বিশিষ্ট ওলীয়ে কামেল কুতুবুল আকতাব হযরত মাওলানা ওলী আহমদ
(রহ.) এর নামে এবং অত্র মান্দারবাড়ীয়া গ্রামের সাথে সর্ম্পক রেখে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়। প্রতিষ্ঠানটি প্রথমত এবতেদায়ী পঞ্চম শ্রেনী পর্যন্ত শিক্ষার কার্যক্রম শুরু হয়। এরপর ধাপে ধাপে দাখিল দশম শ্রেনী পর্যন্ত শিক্ষা ব্যবস্থা চালু করে। অতঃপর ১৯৯৫ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে স্বীকৃতি লাভ করে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২