প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৭:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২১, ১০:৫২ পি.এম
কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মো মমিন হোসেন : টাঙ্গাইলের কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে । আজ রবিবার ১৮ই এপ্রিল সকাল ১১ ঘটিকার সময় কালিহাতী উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আনছার আলী বি.কম, উপজেলা কৃষি আফিসার মো:
সাজ্জাদ হোসেন তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সেহাব উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার কর্মকর্তা-কর্মচারী, কৃষকবৃন্দ,জবস টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক "ইনতিজার" পত্রিকার সহ-সম্পাদক সৈয়দ মহসীন হাবিব সবুজ, দৈনিক গণ মানুষের আওয়াজ পত্রিকার কালিহাতী উপজেলা প্রতিনিধি জনাব মো: মমিন হোসেন, জবস টিভির কালিহাতী উপজেলা প্রতিনিধি মো: শাহাদাত হোসেন প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.