প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৭:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২১, ১০:৪৭ পি.এম
দাগনভূঞায় দুই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধিঃ ১৮ এপ্রিল রবিবার দাগনভূঞায় দুই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুর সোবহানকে গ্রেফতারকরেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাতশ্রী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলার বাতশ্রী গ্রামের আব্দুর জব্বারের ছেলে। দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, গ্রেফতারকৃত দুই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুর সোবহানকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.