
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি: ১৩ লাখ টাকা প্রণোদনা পাচ্ছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার এক হাজার ৮০০ কৃষক। তাদের মাঝে খরিপ-১ আউশ মৌসুমেরসহায়তা হিসেবে পাবেন ১৩ লাখ ২৩ হাজার টাকার মূল্যের বিভিন্ন কৃষি উপকরণ।এটি প্রদান করবে কুষি মন্ত্রনালয়ের অধীনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।উপজেলা কৃষি
সম্প্রসারণ অধিদপ্তর সুত্র জানায়, চলতি ২০২০-২১ অর্থবছরে ক্ষৃদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদানের লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি উপকরণ বিতরণের উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রনালয়। উপজেলার এক হাজার ৮০০ কৃষককে ধান বীজ ও দুই ধরনের সার বিনামূল্যে দেওয়া হবে। যার বাজার মূল্য ১৩ লাখ ২৩ হাজার টাকা।এই
সহায়তার মধ্যে থাকবে বিনামূল্যে প্রত্যেক কৃষক ৫ কেজি ধান বীজ, ডিএপি সার ২০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে পাবেন। নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আদনান বাবু বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক এক হাজার ৮০০ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ, সার বিতরণ করা হবে। অতিদ্রæত সার, বীজ বিতরণ করা হবে।