হোম » প্রধান সংবাদ » বগুড়ায় কাল-বৈশাখী ঝড়ের কবলে পড়ে এক ব্যক্তি নিহত !!

বগুড়ায় কাল-বৈশাখী ঝড়ের কবলে পড়ে এক ব্যক্তি নিহত !!

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় ঝড়ের কবলে পড়ে এক ব্যক্তির মৃত্যু। শুক্রবার (১৬ই এপ্রিল) দিবাগত রাত্রি আনুমানিক ১১টার দিকে প্রচন্ড ঝড় শুরু হলে দুপচাঁচিয়া পৌর এলাকার পাইকপাড়া এলাকার শহিদুল ইসলাম (৪৫). পিতা-মৃত হারেজ উদ্দিন সে পেশায় ভ্যান চালক, মৃত-শহিদুল ইসলাম বাড়ীতে যাওয়ার সময় প্রচন্ড ঝড়ের কবলে পরে জনৈক ব্যক্তি মোঃআবু বক্কর সিদ্দিক প্রাং-(৫০)এর বসতবাড়ীর সংলগ্ন পুকুরের দঃ পঃ ধারে গাছের নীচে পুকুরের পানির কিছু অংশে ও উপরের পাড়ের কিছু অংশে মৃত্যু অবস্থায় পড়ে
থাকলে আজ সকালে এলাকার লোকজন দেখতে পেয়ে থানায় খবর দিলে লাশ থানায় নিয়ে আসে। ঘটনা জানার পরে থানায় গিয়ে অফিসারের সংগে কথা বলে জানা গেছে, তিনি বলেন নিহত এই ব্যক্তি গাছের সংগে ধাক্কা খেয়ে রক্তক্ষরনে মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারনা করেন। লাশের সুরতহাল প্রতিবেদনের প্রস্তÍতপুবর্ক ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে,এরিপোর্ট লেখা পযর্ন্ত থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন বলে থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেন।।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!