হোম » প্রধান সংবাদ » বগুড়ার শেরপুরে মোবাইল কোর্টে ৯ মামলায় ২২০০ টাকা অর্থদন্ড

বগুড়ার শেরপুরে মোবাইল কোর্টে ৯ মামলায় ২২০০ টাকা অর্থদন্ড

এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো: মঈনুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন এবং শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহীদুল ইসলাম যৌথভাবে ১৭ এপ্রিল শেরপুরে লকডাউন কার্যকর করতে ধুনট মোড়,মির্জাপুর হাট,সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন বাজার,কলেজ রোড,কাফুরাসহ গুরুত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় বিভিন্ন বাজারে বাজারদর মনিটরিং করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোবাইল কোর্টে ২ টি মামলায় ১২০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। এছাড়া সহকারী কমিশনার(ভূমি) ৭ টি মামলায় ১০০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। মোবাইল কোর্টে শেরপুর থানা এবং শেরপুর উপজেলা ভূমি অফিসের সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা করেন। লকডাউন কার্যকরী করতে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট চলমান থাকবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!