
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান এর নেতৃত্ব আজ শনিবার ১৭ এপ্রিল বেলা ১১ টার সময় চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ী বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে লকডাউন অমান্য করে দোকান খুলে রাখা, মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্য বিধি না মানার অপরাধে সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নিমূল) আইন, ২০১৮ এর ২৪ (১)ধারায় ২টি মামলায় ২জন কে ১০০০/-( এক হাজার টাকা মাত্র) অর্থদন্ড প্রদান করেন। সহযোগিতায় ছিলেন পেশকার মোঃ সোবহান আলী এবং হিজলগাড়ী ফাঁড়ি পুলিশের চৌকস দল । জনস্বার্থে এ অভিযান চলতে থাকবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান