প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৪:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২১, ৭:৪৬ পি.এম
বালিয়াডাঙ্গীতে কালবৈশাখীর ঝড়ে ফল ও ফসলের ব্যপক ক্ষতি হয়।

মোঃ হাসান আলী,বালিয়াডাঙ্গী উপজেলা: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় হঠাৎ রাত সাড়ে ৯ টায় অনুমান ৫৫থেকে ৬৫ বেগে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এতে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলার এলাকাগুলোতে আম,লেচু, ভুট্টা ও বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশংকা করা হচ্ছে। অনেক এলাকায় বিভিন্ন গাছপালার ডাল ও কিছু গাছ উপড়ে গেছে। ডাল ভেঙ্গে আম ঝরে গেছে।
ঠাকুরগাঁও জেলার আবহাওয়া অফিস সূত্রে জানাগেছে, ১৬ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ৯ দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে ঝড়ো হাওয়া বইতে শুরু করে। কিছুক্ষণ পর বৃষ্ট শুরু হয়। বিদ্যুৎচমকাতে থাকে আকাশের বিশাল গর্জন। কোনো কোনো এলাকায় শিলা বৃষ্টার খবর পাওয়া গেছে। ঝড়-বৃষ্টি ও মেঘের গর্জনে প্রায় ৫ ঘন্টা বিদ্যুৎ বন্ধরাখা হয়। বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের বাদমিছিল ভাজাখোয়া গ্রামের আব্দুল খালেক, ও রফিকুল ইসলাম জানান, তারাবি নামাজের সময় হঠাৎ বালিয়াডাঙ্গী উপজেলার ওপর দিয়ে এত তীব্র কালবৈশাখী ঝড় শুরু হয়। মনে
হচ্ছিল ঘরের টিনের চালা উড়ে পালাবে। ঝড় সাভাবিক ও কমানোর জন্য আমরা নামাজে মোনাজাত করি। বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের উত্তর পাডিয়া গ্রামের আমচাষী ফরিদুল ইসলাম সাংবাদিকদেরকে জানান, প্রচণ্ড কালবৈশাখী ঝড় বয়ে গেছে। গাছের অধিকাংশ আম ঝরে গেছে। ডালপালাও ভেঙ্গে গেছে। অনেক এলাকার কাচা ঘর-বাড়ির চালা উড়ে গেছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.