প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১০:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২১, ৪:৪১ পি.এম
পাটগ্রামে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে ৭ ব্যক্তিকে অর্থদণ্ড

মিজানুর রহমানঃ লকডাউন কার্যকরে দিনব্যাপী তৎপর ছিল পাটগ্রাম উপজেলা প্রশাসন। গত (১৬ এপ্রিল) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল রানা'র নেতৃত্বে পাটগ্রাম পৌরবাজারে সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এ ৭ জন ব্যক্তিকে ৭টি মামলায় সর্বমোট ২,০০০ টাকা জরিমানা করা হয় ।
এছাড়াও লকডাউন কার্যকরে দিনব্যাপী পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে উপজেলা ভূমি অফিস ও পাটগ্রাম থানা পুলিশের সদস্যগণ সহায়তা করেন। এসময় সরকারি নির্দেশনা মোতাবেক লকডাউন নিশ্চিতে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা এবং জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের না হওয়ার আহবান জানানো হয়। লকডাউন নিশ্চিতকরণে পাটগ্রাম উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল রানা জানান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.