
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা মাদকবিরোধী সফল অভিযান পরিচালনা করে ভারতীয় আমদানি নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও মদ আটক করেছে। শুক্রবার (১৬ই এপ্রিল) রাত ২টা ৩০ মিনিটের সময় দর্শনা এলাকা থেকে এসব মাদকদ্রব্য আটক করা হয়। বিজিবি জানায়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত নিমতলা বিওপি’র ৫ সদস্য
বিশিষ্ট টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নায়েক মোকলেছুর রহমানের নেতৃত্বে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠের মধ্য মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৮১ বোতল ফেন্সিডিল ও ১ বোতল মদ আটক করা হয়। মহেশপুর ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল কামরুল আহসানের পক্ষে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচারক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া