
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে অতিরিক্ত যৌতুকের লোভে এক সন্তানের জননী শাপলা খাতুনকে মারপিট করার অভিযোগ উঠেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন ব্যক্তি বাবা ফজর আলী সংবাদকর্মীদের বলেন, প্রায় ৬ বছর পূর্বে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কাদাই গ্রামের মৃত রফিকুল মীর এর ছেলে মোঃ মজনু মীর (৩৩) এর সাথে আমার মেয়ে শাপলা খাতুনের বিবাহ হয়। শাপলা হলেন উপজেলার এলাঙ্গী ইউনিয়নের খোকসাহাটা গ্রামে মোঃ ফজর আলীর মেয়ে। বিবাহের পর হতে শাপলার স্বামী মজনু মীর অতিরিক্ত যৌতুকের টাকার দাবিতে তাকে প্রায় প্রতিদিন শারিরীক ও মানসিক নির্যাতন করতে থাকে।
অতিরিক্ত যৌতুকের টাকা এনে দেওয়ার জন্য শাপলাকে ১৫-ই এপ্রিল (বৃহস্পতিবার) সকালে তার বাবার বাড়ীতে যাইতে বলে, বাড়ীর বাইরে চলে যান মজনু মীর। গভীর রাতে বাড়িতে ফিরে এসে শাপলাকে টাকার কথা জিজ্ঞাসা করে স্বামী মজনু মীর। অতিরিক্ত যৌতুকের টাকা শাপলা তার বাবার বাড়ি থেকে না আনাই, তাহাকে অমানুষিকভাবে মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় সেলা ফুলা জখম করেন স্বামী মজনু মীর। ১৬-ই এপ্রিল (শুক্রবার) সকালে মেয়ে শাপলা খাতুনকে মারপিটের খবর পেয়ে দ্রুত ছুটে যান মেয়ের বাড়ীতে বাবা ফজর আলী সেখান থেকে আহত মেয়েটিকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য ভর্তি করেন। রিপোর্ট লেখা কালীন থানায় ও কোটে কোন অভিযোগ দায়ের হয় নাই, অভিযোগ দায়ের প্রতিক্রিয়া চলছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ