প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২১, ৮:৪৯ পি.এম
শেরপুরে বার্মিজ চাকু, হিরোইন ও গাঁজাসহ আটক-৩ জন

বগুড়া শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় হাইওয়ে পুলিশ ক্যাম্পের চেকপোস্টে মোটরসাইকেল আরোহীকে তল্লাশি চালিয়ে বার্মিজ চাকু, হিরোইন ও গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও আটক করা হয়। আজ শুক্রবার দুপুরে গাড়িদহ বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, ধনুট উপজেলার সদর পাড়া গ্রামের মংলা সরকারের ছেলে আমিনুল ইসলাম (৩২), শাহজাহানপুর রহিমাবাদ এলাকার সাগর আহমেদের ছেলে হৃদয় (২০) ও একই এলাকার মনির হোসেনের ছেলে
বেলাল হোসেন (৩০)।জানা যায়, লকডাউনকে কঠোর করতে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প গাড়িদহ এলাকায় চেকপোস্ট বাসায়। দুপরে একটি হাং মোটরসাইক যোগে ৩ জন যাওয়াই তাদেরকে বিভিন্ন প্রশ্ন করে হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানি উল আনাম। এ সময় তাদেরকে সন্দেহ হলে দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে
একটি বার্মিজ চাকু, ৩ পুরা হিরোইন, ৩ পুরা গাঁজা ও ৪'টি মোবাইল পাওয়া যায়। পরে তাদের ব্যবহৃত মোটরসাইলসহ তাদেরকে আটক করে। এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানি উল আনাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.