প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ৯:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২১, ৩:২৪ পি.এম
না ফেরার দেশে চলে গেলেন রেমিট্যান্স যোদ্ধা। চাটখিলের ওমান প্রবাসী জাবের হোসেন।

মনির হোসেন (চাটখিল প্রতিনিধি): মহান রবের ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেলেন ওমান প্রবাসী মো: জাবের হোসেন (৪৮)
গতকাল ওমানের সময় অনুযায়ী আসর নামাজ আদায় করার পর বাসায় হটাৎ প্রচন্ড বুকের ব্যাথা অনুভব করলে তখনই নিজ বাসার ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন। ওমান প্রবাসী মরহুম জাবের হোসেনের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামে। তিনি সিংবাহুড়া মুন্সিবাড়ির মৃত মনিরুল ইসলাম এর জৈষ্ঠ সন্তান।
জীবিকার তাগিদে মানুষ লাখ লাখ টাকা খরচ করে বিদেশে পাড়ি জমান। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস চলে যেতে হচ্চে পরিবারের সবার অজান্তে না ফেরার দেশে । ইদানীং প্রবাসে দিন দিন মৃর্ত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে। মরহুম জাবের হোসেন মৃর্ত্যু কালে স্ত্রী ও তিন পুত্র সন্তান রেখে গেছেন। প্রবাসীর মৃর্ত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমের ছোট ভাই দিদারুল ইসলাম জানান, পরিবারের সদস্যরা লাশ দেশে আনার পক্রিয়া চলছে বলে জানান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.