
মিজানুর রহমানঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিস্তার রোধে সারা দেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। সারা দেশের ন্যায় লালমনিরহাটের হাতীবান্ধায় চলছে লকডাউন। এতে মাঠে কাজ করছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় স্বাস্থ্যবিধি না মানায় ও নির্দেশ অমান্য করে বেলা তিনটার পর দোকান খোলা রাখার দায়ে প্রায় ২০ পথচারী ও ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার দইখাওয়া মোড়ের দুইটি মুদি দোকানের তিন হাজার টাকা ও এক মোটরসাইকেল আরোহীর মাস্ক ও হেলমেন্ট না থাকায় এক হাজার টাকা জরিমানা করেন এবং উপজেলার পারুলীয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্যবসায়ী ও পথচারীর জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আমিন, উপজেলা সহকারী (ভূমি) কমিশনার শামিমা সুলতানা ও হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২