প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৪:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২১, ৩:০৮ পি.এম
সিরাজগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়াল

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। ২০২০ সালের ১০ মার্চ থেকে ২০২১ সালের ১৬ এপ্রিল (শুক্রবার) পর্যন্ত এক বছরে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১৫৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২ হাজার ৬শ জন সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন। সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় জানান, গত ২৪ ঘণ্টায় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৬জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৫২টি। বাকি ৪৬জনের রিপোর্ট নেগেটিভ। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৪জন এবং উল্লাপাড়ায় ১ ও চৌহালী উপজেলায় ১জন রয়েছে।
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির গত এক বছরের পরিসংখ্যানে জানান, ২০২০ সালের ১০ মার্চ থেকে ২০২১ সালের ১৬ এপ্রিল পর্যন্ত এক বছরে সিরাজগঞ্জ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১৫৯ জনে দাঁড়িয়েছে। আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ১৬২০জন সদর উপজেলায়। এছাড়া উল্লাপাড়ায় ২৭৭ জন, কাজিপুরে ১২০, রায়গঞ্জে ২২৫, চৌহালীতে ১৯৩, বেলকুচিতে ২৩৮, শাহজাদপুরে ২৮২, তাড়াশে ৬৩ ও কামারখন্দে ১১১ জন। আক্রান্তদের মধ্যে ২ হাজার ৬শ জন সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন। করোনার দ্বিতীয় ধাপের সংক্রমনে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন ছাড়াও ৩ স্বাস্থ্যকর্মী রয়েছেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৯ এপ্রিল সিরাজগঞ্জ জেলায় প্রথম এক বৃদ্ধের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। মাঝখানে বিরতির পর পর দু-একজন করে আক্রান্ত হলেও জুন মাসের প্রথম থেকেই ব্যাপকহারে বাড়তে বাড়তে ২০২১ সালের ১৬ এপ্রিল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১৫৯ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে সিরাজগঞ্জ জেলায় এ পর্যন্ত ২১জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদরে ১০, শাহজাদপুরে ৪, বেলকুচিতে ৫ ও রায়গঞ্জে ২ জন রয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.