
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্নিমাগাতী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রাশেদুল হাসান রাশেদ নেতাকর্মীদের সাথে রমজানের শুভেচ্ছা বিনিময় ও উপহারসামগ্রী বিতরণ করেছেন।এরমধ্যে রয়েছে প্যাকেটে ছিলো ১কেজি ছোলা ১কেজি খেসারীর ডাল,৫০০গ্রাম খেজুর, ১কেজি চিনি। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে পূর্নিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদুল হাসান রাশেদ ইউনিয়ন আওয়ামীলীগের ৫ শতাধিক নেতাকর্মীদের সাথে রমজানের শুভেচ্ছা বিনিময় ও উপহারসামগ্রী বিতরণ করেছেন। এসময় রাশেদ নেতাকর্মীদের করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা মেনে সবাই কে অসহায় ও কর্মহীন মানুষের পাশে থাকার কথা বলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান